Skip to main content

Alekh

কে বলে ভাঙা মন আর ভাঙা কাঁচ কখনো লাগে না জোড়া!
কতজন কতবার জোড়া লাগিয়েছে ভাঙা কাঁচের টুকরা
ভাঙা মন বারবার জুড়ে কত বেলা কেটে গেছে-

ভালোবাসি বললেই ভালোবাসা হয় না,
পাশে থাকা মানেই সাথে থাকা না৷
তবে কেন শুধু থাকার জন্য থাকা?

কেন করো মিথ্যা সামাজিকতা?
ছিল তোমার ভাবের অভাব,
ভাঙলো তাই আমার খোয়াব৷

আজীবন দিতে হচ্ছে ভুলের মাশুল,
বিঁধছে কাটা তুলতে গিয়ে ভালোবাসার ফুল৷
সুখের নীড়ে ধীরে-ধীরে জাল বোনে মাকড়শা,

প্রাপ্তির ঘর শূন্য বুঝেও প্রাণ দিয়ে ভালোবাসা৷
ধৈর্য ধরো, সহ্য করো বলেই খালাস সমাজ
নিঃশব্দে ভেঙে যায় বারবার এই মন৷

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *