Skip to main content

Alekh

থেমে থাকা এক রদ্দুর
আর ছাতিম ফুলের গন্ধ
জড়িয়ে ধরে বলেছিল
তুমি বড্ড শরীরী

সুরঞ্জনা তুমিও কি তাই ভাবো

প্রিন্সেপ ঘাটের অস্ত যাওয়া সূর্য
আর শেষ ফেরি চলে যাওয়ার সময়
কানে কানে বলে গিয়েছিলো
জীবনকে অনুভব করো
সেদিন তোমার ঠোঁটে দাঁতের আঁচড় বসিয়ে
বুকে মাথা রেখে বলেছিলাম
আমি দুঃখিত
তুমি মরা মাছের চাহনি দিয়ে বলেছিলে
একটু মন খুঁজতে পারো না

চার দশক পেরিয়ে…

আজ শুধুই একা একা
আর কখনও হবে না দেখা
এখন শীতের অপেক্ষায়
শরীরও মন চায়

সুরঞ্জনা তুমিও কি তাই ভাবো

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *