Skip to main content

Alekh

একটা ভয় পিট পিট করে
আর টানেলে সেঁধিয়ে ফলবতী স্বপ্ন ছিঁড়ে
নিজেকে লুকোতে চায় আমার ছায়া

মাথা চুলকে সরে আসে শরীর
অভুক্ত বর্ষণ মৃত্তিকা ভেজায় খিদের গহ্বরে

রান্নার কড়া খুন্তি হাতা সাঁড়াশি ছুরি
এখন নিজেদের গড়ে নিতে সম্মত হয়
হাতুড়ি টাঙানো পেরেক কিছু পরে
অতলশায়ী দূরত্বে একবিন্দু জ্যোৎস্না গেঁথে
ঝালার বিস্তারে আলাপী হবে

অন্য যে কোনো রাতের মত সেই আলো
বৃদ্ধ দাঁতের রুটি জড়ানো ফাঁকে
আরো নরম হয়

চোখের আগুনে রূপোলী রূপ কথারা
আমার ছায়া ঘিরে নাচতে থাকে
ঘুরে ঘুরে নাচতে থাকে
লুব্ধ লালায়।

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *